ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

প্রচ্ছদ » জেলা » ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



---

এম শাহরিয়ার ঝিলন ॥

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান শহরের অন্যতম বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল’ পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর চিকিৎসা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত চিকিৎসার আধুনিক সরঞ্জামাদি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের প্রতিটি ইউনিট ঘুরে দেখেন এবং দায়িত্বরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন। এসময় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। হাসপাতালে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ফাউন্ডেশনের চিকিৎসকবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই হাসপাতালের চিকিৎসার মান অনেক উন্নত এবং পরিবেশ অত্যন্ত চমৎকার। বিশেষ করে চোখ ও জেনারেল চিকিৎসার জন্য এখানে যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা সাধারণ ও গরিব মানুষের জন্য অনেক বড় পাওয়া।”

পেশাগত পরিচয়ের বাইরে নিজের ছাত্রজীবনের স্মৃতি চারণ করে ডা. শামীম রহমান বলেন, “আমি সিলেট মেডিকেল কলেজে পড়ালেখা করেছি, তাই চিকিৎসার পরিবেশ ও মান সম্পর্কে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এখানকার সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) এ.টি.এম. রাহুল আমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল দীর্ঘ দিন ধরে ভোলায় স্বল্পমূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসহ সাধারণ রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

বাংলাদেশ সময়: ০:২২:১৬   ১৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ