
আদিল হোসেন তপু ॥
ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে রুগীরা। গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২২জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮জনে। তবে শয্যা সংকটের কারণে হাম আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে রাখা হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ব্যবস্থাও রাখা হয়েছে।
হাম সারাদেশের শিশুদের বাবা-মায়ের কাছে এক আতংকের নাম। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভোলা সদর হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। ভোলা সদর হাসপাতালের ষাট বেডের শিশু ওয়ার্ডে এখন তিনগুণ রুগী ভর্তি। হাসপাতালে তিল ধারনরে জায়গা টুকু নেই। প্রতিটি শয্যায় হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা। সেই সাথে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদেরও।
শয্যা সংকটের কারণে মেঝেতে এমনকি বারান্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদেরও। কোন কোন বেডে একাধিক রোগী ভর্তি হয়ে সেবা নিচ্ছেন।
ভোলাায় হঠাৎ করে নিউমনিয়া রোগীর পাশাপাশি বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা।
শুধু গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। ভোলা সদর হাসপাতালে গত এক মাসে প্রতিদিন গড়ে দেড় শতাধিক রোগী ভর্তি হচ্ছে নিউমোনিয়া ও হাম উপসর্গ নিয়ে। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে রেখে দিতে হচ্ছে চিকিৎসা। এতে ভোগান্তি রুগী ও স্বজনরা।
অভিযোগ উঠেছে হাসপাতালের স্টাফরা রুগীদের সাথে সিট বাণিজ্য করছে। হাসপাতালে সুস্থ হতে এসে হতে হচ্ছে আরো অসুস্থ। এমনকি সরকারি হাসপাতালে ঔষুধ কম থাকায় প্রয়োজনীয় ঔষুধ বাহির থেকে কিনতে হচ্ছে রুগীর স্বজনদের । তাই সেবা নিতে এসে প্রতিনিয়ত বাড়ছে ভোগান্তিতে।
আর জনবল সংকটের কারনে রুগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।
হাম আক্রান্ত শিশুদের বিশেষ যতœ নেওয়া ও টিকা নেওয়ার আহবান চিকিৎসকদের।
ভোলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রতিদিন ইনডোর ও আউট ডোর মিলে প্রতিদিন ৪শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তাই শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভিন্ন শিশু হাসপাতালের দাবি জানান রুগীর স্বজনরা।
বাংলাদেশ সময়: ০:২১:২৬ ১০১ বার পঠিত