
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) গজনবী স্টেডিয়াম ইনডোরের মাঠে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় এই প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নক আউট পদ্ধতির মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় দ্বৈত তে (বালক) এ রব স্কুল এন্ড কলেজ, রানার্স ভোলা আলিয়া মাদ্রাসা, দ্বৈততে বালিকা চ্যাম্পিয়ন টাউন মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয়।
ভবিষ্যতে এরকম প্রতিযোগিতা ও মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরী করা হবে বলে জেলা ক্রীড়া অফিসার সকল খেলোয়াড়কে আশ্বাস দেন। এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
বাংলাদেশ সময়: ০:১৯:০৪ ৭৬ বার পঠিত