
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন করা হয়। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উৎযাপন করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই উপলক্ষে মনপুরা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ সরকার সুব্রত, ওসি মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কবির সোহেল, সিনিয়ার আইনজীবি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা জামায়াতের আমির মাও আমিমুল ইহসান জসিম, এ্যাডভোকেট রাহাতসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ০:১৫:৫৭ ৯৩ বার পঠিত