দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা!

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা!
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥

দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা! মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মার্চ -এপ্রিল ইলিশ আহরন নিষিদ্ধকালীন সময়ে ঝাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের মাঝে চালের পাশাপাশি বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৫/২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার (২৭ এপ্রিল) দৌলতখান উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মাঝে এই বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-খাইরুল ইসলাম চৌধুরী, উপজেলা (ভুমি) সহকারী কমিশনার (শাওন মজুমদার সুমন) উপজেলা মৎস্য কর্মকর্তা (আব্দুর রহমান), উপজেলা মৎস্য ফিল্ড কর্মকর্তা (জীবন কৃষ্ণ দাস) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা বিএনপির সভাপতি (আব্দুল মান্নান মিয়া)সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

দৌলতখান উপজেলায় প্রায় ১ হাজার ৮০০ জেলেদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন। যেখানে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লিটার সয়াবিন তৈল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি মশারির ডাল, ৪ কেজি লবন, ও ৪ কেজি চিনি। জেলেদের পরিবার এই বিশেষ খাদ্য সহায়তা পেয়ে মহা আনন্দিত, তারা সরকারের এই উদ্যোগ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০:৩৯:০৭   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: হাফিজ ইব্রাহিম
দৌলতখানে ৯৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা!
দৌলতখানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা
দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন



আর্কাইভ