মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশের সচেতনতামূলক সভা, র‌্যালি ও সুধী সমাবেশ

প্রচ্ছদ » জেলা » মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশের সচেতনতামূলক সভা, র‌্যালি ও সুধী সমাবেশ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের নীল দংশন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে বোরহানউদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ এপ্রিল) ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনের ব্যবহারে হতে হবে সর্বোচ্চ সতর্ক।’

তিনি দেশে ক্রমবর্ধমান মাদকাসক্তির পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ৮২ লক্ষ মাদকাসক্তের মধ্যে ৯০ শতাংশই যুবসমাজ যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তিনি তরুণদের আহ্বান জানান যেন তারা কোনো অবস্থাতেই মাদকের পথে পা না বাড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে পুলিশ সদস্য, শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র‌্যালিটি এলাকার সাধারণ মানুষের মাঝে মাদক ও সাইবার অপরাধ বিরোধী বার্তা পৌঁছে দেয়।

---

এদিকে, বোরহানউদ্দিনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, সাইবার ক্রাইম ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে ‘সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশের এই মহতী উদ্যোগে শামিল হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

বক্তব্যের শুরুতেই পুলিশ সুপার মাদক ও সামাজিক অপরাধকে ‘সামাজিক ব্যাধি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে কেবল মামলা দিয়ে নয়, বরং সামাজিক সচেতনতা ও সদিচ্ছা দিয়ে এই ব্যাধি নির্মূল করতে হবে।’

বক্তব্যে তিনি মাদকাসক্তির ভয়াবহতা বোঝাতে ২০১৩ সালের আলোচিত ‘ঐশী’ হত্যাকা- এবং সম্প্রতি কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবার আক্রান্ত হওয়ার মর্মান্তিক উদাহরণগুলো তুলে ধরেন।

তিনি স্পষ্টভাবে জানান যে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পুলিশের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সদিচ্ছা, একতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিন থানা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৩৮:১৪   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ