মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে ২০২৬ সালের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলা চত্বরের সামনে মাঠে এই ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালক বিভাগে বাংলাবাজার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে চ্যা¤িপয়ান হয় কাউয়ারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে বালিকা বিভাগে ফাইনাল খেলায় দক্ষিণ সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হন কাউয়ারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বাচাইকরে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল টুর্নামেন্টে প্রতিযোগিতা করে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া পরিষদের আহবায়ক মোঃ আবু মুছা, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহিন, উপজেলা যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিমসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ০:৩৪:২০   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা
মনপুরায় ইউএনও আবু মুছার বিরুদ্ধে “নতুন কুড়ি” স্পোর্টসের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
১৫৩ রানের লিড বাংলাদেশের
ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
চালুর ৮ মাসেই ভোলা গজনবি স্টেডিয়ামের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে ক্রিকেট পিচ ব্যবহারের অনুপযোগী
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন



আর্কাইভ