দৌলতখানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ডিবির অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দৌলতখানের উত্তর জয়নগর এলাকা অভিযান চালিয়ে তাকে আটক আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রিপন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বশির সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ আবু ইউসুফ ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ৪নং ওয়ার্ডস্থ বাংলাবাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন গ্রেফতার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩২:৫৬   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ