লালমোহনে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে আহত ৬, আশঙ্কাজনক ২

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে আহত ৬, আশঙ্কাজনক ২
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে যাত্রীবাহী অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডের লাঙ্গলখালী এলাকায় উপজেলা গেট সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ শরিফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও শহিদ (৪০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লাঙ্গলখালী এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে রাসেল ও বশির আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ০:৩২:০১   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
লালমোহনে শাশুড়ীকে মারধরের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রশাসনিক ভবনের কক্ষ দখল করে বাসভবন বানিয়ে বিভিন্ন অনিময় করে যাচ্ছেন অধ্যক্ষ ইকবাল
অভিযোগকারীর অস্তিত্ব নেই, আছে অপপ্রচার লালমোহনে মসজিদ কমিটির সংবাদ সম্মেলন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত



আর্কাইভ