
মনপুরা প্রতিনিধি ॥
মনপুরার হাজির হাট ইউনিয়নে শতশত লোকের উপস্থিতিতে বিনামুল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ এপ্রিল) সকালে অংশীদারিত্বের ভিত্তিতে সহয়োগী সংস্থার ঋণ কার্যক্রমে সম্পৃক্ত নিন্ম-আয়ের জনগোষ্টীর জন্য ছানি অপারেশন কার্যক্রম এর মাধ্যমে পিকেএসএফ অরবিশ ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মনপুরা উপজেলা সিনিয়র বিএনপির সহ-সভাপতি কামাল উদ্দিন।
উদ্ধোধনী বক্তব্যে কামাল উদ্দিন বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ইতিমধ্যে কলাতলী ইউনিয়নে ১১৪ জনের বিনামুল্যে চোখের ছানি অপারেশন করেছেন তারা সকলেই সুস্থ্য রয়েছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মনপুরা উপজেলায় সাড়া পড়েছে দরিদ্র মানুয়ের স্বার্থে যে প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কাজ করছেন তার নাম কোস্ট ফাউন্ডেশন এখানকার সহকর্মীদের সততা ও নিষ্ঠার মাধ্যমে দিন দিন সংস্থটি এগিয়ে চলছে এখানকার নির্বাহী পরিচালক রেজা ভাই তার ভিশনারি চিন্তা ও একদল নিষ্ঠাবান ও দক্ষ সহকর্মীদের মাধ্যমে দরিদ্র মানুষের পরিবার ভিত্তিক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন হচ্ছে প্রতিটি উপকূলিয় জনগনের পরিবারে। সংস্থার সৈয়দ আমিনুল হক পরিচালক বলেন, এর ফলে প্রায় ৯ লক্ষ বার হাজার টাকার পরিবার ভিত্তিক আর্থিকভাবে চোখের ছানি অপারেশন এর মাধ্যমে উপকৃত হয়েছে। পরিবার গুলির আয় বেড়েছে ,পরিবার গুলির দুচিন্তা মুক্ত হযেছে। পরিবার সমুহের সংস্থার প্রতি আস্থা বেড়েছে।

উক্ত বিনামুল্যে চক্ষু শিবিরে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের কাউন্সিলর- মাসুম বিল্লাহ, স্টাফ নার্ম নাইম, সাইমুন কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারি মো: ফজলুল হক, শাখা ব্যবস্থাপক ফয়েজ উল্লাহ ও স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম, স্থানীয় সংবাদ কর্মী মহিবুল্লাহ ইলিয়াছ সভাপতি মনপুরা উপজেলা রিপোটার্স ইউনিটি ও আবদুল গফুরসহ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রোমান দাস উপস্থিত ছিলেন।
সোমবার ২১০জন সেবা গ্রহণকারীর মধ্যে ৫৬ জনকে স্থানীয় ভিশন সেন্টার নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৩০:৫০ ১২১ বার পঠিত