লালমোহনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জেলার লালমোহন উপজেলার ১৮শ’ জেলেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে এ খাদ্য সহায়তা দেয়া শুরু হয়ে রোববার বিকেল নাগাদ চলতে থাকে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মাঝে ১২ কেজি আটা, ১০ কেজি করে তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল, ৪ কেজি লবণ ও ১৬ কেজি করে আলু উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোট ১৮শ জেলের মাঝে ৬ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আকন্দ, পশুস¤পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো আহসান উল্যাহ, কোস্টগার্ডের স্থানীয় কর্মকর্তা মো. সোহেল রানা, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ভোলা জেলায় ১ লাখ ৮৮ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে সাধারণ কর্মসূচির আওতায় প্রায় ৮৮ হাজার জেলে মাসে ৪০ কেজি করে চাল সহায়তা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০:৩৭:২১   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ