পুকুরে মাটি কাটতেই বের হচ্ছে গ্যাস!

প্রচ্ছদ » অর্থনীতি » পুকুরে মাটি কাটতেই বের হচ্ছে গ্যাস!
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলার দুলারহাটে ৬নং নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির পুকুর হতে মাটি কাটতেই গ্যাস বের হচ্ছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল দেখা দেয়। আশপাশ এলাকার উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করছেন। এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুকুরে মাটি কাটতে গেলে এই গ্যাস নিঃসরণ হতে দেখতে পান পুকুরের মালিক। এরই মধ্যে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিমের মাধ্যমে উদগিরণ গ্যাস পর্যবেক্ষণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরাবাদ ইউনিয়নে মোল্লাবাড়ির পুকুরে মাটি কাটতে বেশ কিছু দিন আগে পানি সেচ দিলে হঠাৎ করেই গত ২৩ এপ্রিল পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যায়। উৎসুক লোকজন কৌতূহলবশত মাটিতে সরু পাইপ বসিয়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই পাইপের ওপরের অংশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি প্রাকৃতিক গ্যাস হতে পারে। তাই তারা চরফ্যাশন উপজেলা প্রসাশনকে বিষয়টি জানান। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা করছে।

উপজেলা প্রশাসন ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিমের লোকদের খবর দিলে তারা এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষণ টিমের বিশেষজ্ঞরা বলেন, গ্যাসের চাপ কম এবং গ্যাস নিঃসরণ যেকোনো সময় বন্ধ হয়ে যাবে বলে মনে হয়েছে।

তারা বলেন, এটি বায়ুজনিত গ্যাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার মতো পরিস্থিতি নেই, কারণ চাপ কম। আশপাশের অগভীর নলকূপগুলোতে কোনো গ্যাস নিঃসরণ হচ্ছে না বলে খোঁজ নিয়ে জেনেছি।

তাদের মতে পুকুর বা জলাশয়ের নিচে জমে থাকা জৈব পদার্থ পচে ‘মিথেন গ্যাস’ সৃষ্টি হতে পারে, যা অনেক সময় আগুন দিলে জ্বলে ওঠে।

তারা আরও জানান, পুকুরে গ্যাসের যে বুদবুদ দেখা গিয়েছে তাহা উদ্ভিজ্জ বা বায়োগ্যাসের মাধ্যমে একুমুলেট হয়েছে। গ্যাস ডিটেক্টর এর মাধ্যমে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব পাওয়া গেলেও কোনোরূপ হায়ার হাইড্রোকার্বনের প্রমাণ পাওয়া যায়নি। এটি Shallow Depth এবং লো প্রেশারে জমাকৃত স্বল্প পরিমাণের বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানেই পরিলক্ষিত হয়। লো প্রেশার হওয়ার দরুন কিছুকাল অতিবাহিত হলেই গ্যাস নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ওই স্থানে অগ্নিসংযোগ না করার জন্য অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চরফ্যাশনের নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির পুকুর থেকে মাটি কাটতেই গ্যাস বের হচ্ছে এমন খবর লোকমুখে শুনেছেন।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বাংলাদেশ সময়: ২:২৩:৩৬   ১০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ