তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিনে আন্তঃজেলা সক্রিয় গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত (২৪ এপ্রিল) দিবাগত রাতে তজুমদ্দিনের বালিয়াকান্দি সাকিনের ২নং ওয়ার্ডস্থ বালিয়াকান্দি থেকে চৌমহনী বাজার রোডের জনৈক আলমগীর হোসেনের ফার্মেসির সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ০৫টি চোরাই গরু, অবৈধভাবে তৈরি ৩টি জালিয়াতি রশিদ, শশীগঞ্জ বাজার হতে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই।

গ্রেফতারকৃত আসামি হলো: মোঃ মোশারফ হোসেন মহসিন, মোঃ মাকসুদ, মোঃ রেজাউল, মোঃ বাচ্চু, মোঃ সালাউদ্দিন।

এ সংক্রান্তে তজুমদ্দিন থানার মামলা নং-১০, তারিখ-২৫/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৪১৩/৪১৪ পেনাল কোড রুজু করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:১৪:২২   ১০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ