‘দৈনিক আজকের ভোলা’ নিজেকে গড়ে তুলেছে একটি নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে

প্রচ্ছদ » জেলা » ‘দৈনিক আজকের ভোলা’ নিজেকে গড়ে তুলেছে একটি নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার গণমানুষের মুখপত্র হিসেবে পরিচিত জনপ্রিয় গণমাধ্যম ‘দৈনিক আজকের ভোলা’ ৩৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং বিশেষ অবদানের জন্য সংবাদকর্মীদের সম্মাননা প্রদানের মাধ্যমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও পাঠক, সুধীজন, ও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

---

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

---

দৈনিক আজকের ভোলার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

---

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার বিপিএম (বার), বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সচিব আমিনুল ইসলাম খান, বিজেপির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতের ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী ও ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, বাংলাদেশ জমিয়তে মোদারেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ভোলা সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

---

এছাড়াও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, সিনিয়র সাংবাদিকদের মধ্যে মোকাম্মেল হক মিলন, দৈনিক ভোলার বাণী সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, একুশে টিভি জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, ভোলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ সুলাইমান, দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি মোঃ ফয়েজ উল্লাহ, ছিদ্দিক উল্লাহ, মনির সাজওয়াল, দেশটিভি জেলা প্রতিনিধি ছোটন সাহা, দৈনিক আজকের ভোলার তজুমদ্দিন ব্যুারো প্রধান গাজী আব্দুল জলিল, দৈনিক প্রভাত জেলা প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বিবার নির্বাহী পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি এইচএম জাকির, এসএ টিভি জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, স্টার নিউজ টিভির জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, লালমোহন শাহাবাজপুর সরকারী কলেজের প্রভাষক ইব্রাহিম রাজুস, চ্যানেল৯ এর জেলা প্রতিনিধি অনিক রহমান, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেনসহ আলোচনা সভায় ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

---

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত শাহিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক নাফের আল হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁধন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন।

---

অনুষ্ঠানে পেশাদারিত্ব ও সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তিনজনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: মোঃ বেল্লাল নাফিজ (সিনিয়র স্টাফ রিপোর্টার)- দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। মোঃ শামীম খান (চরফ্যাশন প্রতিনিধি)- সর্বাধিক ফিচার নিউজের জন্য। হেলাল উদ্দিন লিটন (তজুমদ্দিন প্রতিনিধি)- সর্বাধিক অনুসন্ধানী রিপোর্টের জন্য।

---

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক আজকের ভোলা দীর্ঘ ৩২ বছর ধরে ভোলার মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। স্থানীয় সাংবাদিকতায় পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ যাত্রা কেবল একটি সংবাদপত্রের বয়সের হিসাব নয়; এটি এক নিরন্তর সংগ্রামের গল্প, সত্যের পক্ষে অবিচল থাকার ইতিহাস এবং মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন।

---

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘দৈনিক আজকের ভোলা’ নিজেকে গড়ে তুলেছে একটি নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে। প্রতিটি খবরের পেছনে ছিল সত্য অনুসন্ধানের এক আন্তরিক প্রয়াস, প্রতিটি প্রতিবেদনে ছিল মানুষের কথা বলার অদম্য ইচ্ছা। সময়ের নানা ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ঢেউ পেরিয়ে এই পত্রিকা আজ দাঁড়িয়ে আছে এক সুদৃঢ় অবস্থানেÑপাঠকের ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে।

---

তারা বলেন, ভোলার মাটি ও মানুষের সুখ-দুঃখ, আশা-আকাক্সক্ষা, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে ‘দৈনিক আজকের ভোলা’ কখনোই পিছপা হয়নি। গ্রামীণ জনপদের নীরব কণ্ঠস্বর থেকে শুরু করে জাতীয় প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ ইস্যুসব ক্ষেত্রেই সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে এই পত্রিকা। ফলে এটি কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং হয়ে উঠেছে জনমতের প্রতিফলন, সমাজের দর্পণ। ৩৩ বছরের এই পথচলায় রয়েছে অসংখ্য স্মরণীয় অধ্যায়Ñকখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কখনো মানবতার পক্ষে উচ্চারণ, আবার কখনো উন্নয়ন ও সম্ভাবনার বার্তা ছড়িয়ে দেওয়া। প্রতিটি অধ্যায়েই স্পষ্ট হয়েছে একটি বিষয়’ ‘দৈনিক আজকের ভোলা’ আপসহীন সত্যের পথে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তারা বলেন, এই দীর্ঘ যাত্রাপথ সহজ ছিল না। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পত্রিকাটি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। সংবাদে নিরপেক্ষতা, উপস্থাপনায় সততা এবং পাঠকের প্রতি দায়বদ্ধতাÑএই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের অটুট আস্থা ও নিরন্তর সমর্থন।

---

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। এই বাস্তবতায় ‘দৈনিক আজকের ভোলা’ নিজেকে সময়োপযোগী করে তুলতে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রিন্টের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পাঠকের কাছে দ্রুত ও নির্ভুল সংবাদ পৌঁছে দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে।

৩৩ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির অঙ্গীকার আরও দৃঢ়Ñসত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানুষের পাশে থেকে তাদের কথা তুলে ধরা। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের দৃঢ়তা এবং ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে ‘দৈনিক আজকের ভোলা’ এগিয়ে যেতে চায় আরও বহুদূর, আরও শক্তভাবে।

---

এই গৌরবময় অর্জনের দিনে সংশ্লিষ্ট সকলকেÑপ্রতিষ্ঠাতা, সম্পাদকম-লী, সাংবাদিক, কর্মচারী এবং সর্বোপরি প্রিয় পাঠকদের জানানো হচ্ছে গভীর কৃতজ্ঞতা। তাদের সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

৩৩ বছরের এই দীপ্তিময় পথচলা যেন আগামীর দিনে আরও আলোকিত হয়Ñএই প্রত্যাশাই রইল। সত্যের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি আগামী, সাহসিকতায় উজ্জ্বল হোক প্রতিটি সংবাদ। ‘দৈনিক আজকের ভোলা’ থাকুক মানুষের পাশে, সময়ের স্রোতে অটল এক বিশ্বস্ত কণ্ঠ হয়ে।

---

বক্তারা আরও বলেন, ভোলা জেলার উন্নয়ন, নদীভাঙন, জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নানা ইস্যুতে পত্রিকাটির অবদান অনস্বীকার্য। আগামী দিনেও পাঠকের ভালোবাসা নিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দৈনিক আজকের ভোলার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

---

সমাপনী বক্তব্যে সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন দীর্ঘ ৩৩ বছরের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১১   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ