মনপুরা পিআইও বরিশালে গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরা পিআইও বরিশালে গ্রেপ্তার
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার বিকালে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) মামলায় বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি করছিলাম আমরা। শুক্রবার বিকেলে নগরীর লুৎফর রহমান সড়কে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করা হয়। শুনেছি তার নামে ঝালকাঠিসহ বেশ কয়েকটি থানায় মামলা আছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩৬   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ