তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটি প্রবল স্রোতের তোড়ে তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের কাছে মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রী ও মাঝিসহ অন্যান্যরা তীরে উঠে গেলেও ট্রলারে বোঝাই স্কুল ফিডিংয়ের খাদ্য ও ব্যবসায়ীদের প্রায় কয়েক লাখ টাকার অধিক পণ্যের ক্ষতি হয়েছে বলে জানান ট্রলারে মাঝি।

মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চৌমুহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। এদিকে বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মাঝি হিরন।

মাঝি আরও জানান, ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তুলিয়ে গেছে। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারে থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানান, ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ে মালামাল বোঝাই ট্রলারটি চৌমুহনী লঞ্চঘাটের কাছে ডুবে যায়।

এই ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করছেন।

এই ব্যাপারে তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, তজুমদ্দিনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে। যাত্রীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪০:১৪   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন উদ্যোগ তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার
তজুমদ্দিনে ৩ হাজার কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিনে এবার প্রকাশ্যে পিস্তল হাতে ছবি: একাধিক ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
তজুমদ্দিনের চরে মা-মেয়েকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, এলাকায় ক্ষোভ



আর্কাইভ