কাফনের কাপড় রেখে রাতের আঁধারে মৃত্যুবার্তা পরিবারে চরম উদ্বেগ

প্রচ্ছদ » অপরাধ » কাফনের কাপড় রেখে রাতের আঁধারে মৃত্যুবার্তা পরিবারে চরম উদ্বেগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



---

এইচএ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ি এলাকায় এক রহস্যজনক ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন আমিনুল ইসলামের পরিবার। রাতের আঁধারে তাদের নতুন বসতভিটার সামনে রেখে যাওয়া হয় কাফনের কাপড়, আতর, সাবান এবং একটি হুমকিমূলক চিরকুট যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

ভুক্তভোগী আমিনুল ইসলাম অভিযোগ করে জানান, তার বোন আনোয়ারা ও বোন জামাই সিরাজ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। প্রবাসে থাকার কারণে তখন দলিল সম্পন্ন না হলেও তাকে জমিতে বসবাসের জন্য ঘর করে দেন। পরবর্তীতে তিনি পাশের আরও কিছু জমি কিনে নতুন করে ঘর নির্মাণ শুরু করলে বিরোধের সৃষ্টি হয়।

আমিনুলের দাবি, তার ভাগিনা আকতার, সুজন ও শুভ (পিতা: সিরাজ) এবং আনোয়ারা এসে নির্মাণ কাজে বাধা দেন। এরই মধ্যে সকালে স্থানীয় লোকজন তাকে ডেকে দেখান, তার বাড়ির কোণায় রাখা আছে কাফনের কাপড়, আতর, সাবান ও একটি চিরকুট যেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন আমিনুল ও তার পরিবার। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে অভিযুক্ত আকতার জানান, “জমিটি আমাদের। মানবিক কারণে তাকে থাকতে দিয়েছি। এখন সে বিল্ডিং তুলতে গেলে আমরা বাধা দিয়েছি। তবে কাফনের কাপড় কে বা কারা রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকেই দ্রুত প্রশাসনিক তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১:৩৭:৫৪   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ