
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ ক্যা¤েপর আয়োজন করে। এতে ভোলার স্বনামধন্য নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা প্রদান করেন।
ক্যা¤েপ উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন, জিজেইউএস-এর উপপরিচালক ড. আবুবকর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদ, ইসমাইল জবিউল্লাহসহ সংস্থার সহকারী কারিগরি কর্মকর্তারা।

দিনব্যাপী এই ক্যাম্পে মোট ১৪৭ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে রেফার করা হয়েছে।
সেবা গ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যা¤প আয়োজনের দাবি জানান। স্থানীয়দের মতে, গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমছে।
বাংলাদেশ সময়: ১৭:২২:০১ ৭৫ বার পঠিত