পুলিশ পরিদর্শকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রচ্ছদ » প্রধান সংবাদ » পুলিশ পরিদর্শকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার বিচার ও ভোলা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের মহাজনপট্টি, সদর রোড ও বাংলা স্কুল মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।

এসময় তারা বলেন, ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির শান্তপূর্ণ বিক্ষোভ মিছিলে এলোপাথাড়ি গুলি করে জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে ভোলা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন। এঘটনায় মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি আরমান হোসেন। অতি দ্রুত তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

এসময় মিছিলে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুব দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:০৬   ৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
কেউ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: আহ্বান প্রধানমন্ত্রীর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ধেয়ে আসছে মৌসুমি ঝড়! দুর্যোগ ঝুঁকিতে চরফ্যাশনের চরাঞ্চলের মানুষ
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা



আর্কাইভ