বোরহানউদ্দিনে ৬ কেন্দ্রে ২,৩২৮ পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫২

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে ৬ কেন্দ্রে ২,৩২৮ পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫২
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



---

‎‎এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥‎

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারা দেশের সাথে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার উপজেলার ৬টি কেন্দ্রে মোট ২,৩৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনেই ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।‎

‎মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয় এবং অভিভাবকদের মধ্যেও দেখা যায় উদ্বেগ ও প্রত্যাশার মিশ্র অনুভূতি।‎

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরহানউদ্দিন উপজেলার ৬টি কেন্দ্রে মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২,৩২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ৫২ জন অনুপস্থিত রয়েছে। অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং অন্যান্য ব্যক্তিগত কারণকে দায়ী করা হচ্ছে।‎

‎পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রের হলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কেন্দ্র সচিবরা সার্বক্ষণিক তদারকি করছেন। এছাড়া কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ১৪৪ ধারা সদৃশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস পৌর এলাকার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে স¤পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। অনিয়ম ও নকল রোধে প্রত্যেকটি হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘœ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।‎

‎এদিকে, প্রথম দিনের পরীক্ষা শেষে বেশিরভাগ পরীক্ষার্থীই সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল এবং তারা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। তবে কিছু শিক্ষার্থী প্রশ্নের নির্দিষ্ট অংশকে কিছুটা কঠিন বলে উল্লেখ করেছে।‎

‎অভিভাবকরাও প্রশাসনের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারছে, যা একটি ইতিবাচক দিক।‎

‎সার্বিকভাবে বলা যায়, বোরহানউদ্দিন উপজেলায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার বাকি দিনগুলোতেও একই ধারা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:০৯   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন প্রবাসী
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: অসহায় হয়ে মানুষের ধারে ধারে ঘুরছে শিক্ষক পরিবার
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১



আর্কাইভ