ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

প্রচ্ছদ » জেলা » ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই লাখ ৮৮ হাজার ৯২২ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন হাজার ১৬৯০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী এই টিকা দেয়া হয়। তাই অভিভাবকদের সচেনতার সাথে শিশুদের টিকার জন্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ভোলা সিভিল সার্জন হল রুমে ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম হাম-রুবেলার টিকা বিষয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এসব কথা বলেন।

সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় ২৩৮ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। টিকার কোন ঘাটতি নাই বলে জানান সিভিল সার্জন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.খইয়াম ফারুকী, ভোলা প্রেস ক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনসহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিভিল সার্জন হল রুমে ডা.মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে ভোলায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করে ভোলার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৮   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



আর্কাইভ