দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্টগার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা উভয়ই দৌলতখান থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতখান থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫৯   ১৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ