ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্ণার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

প্রচ্ছদ » জেলা » ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্ণার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্ণার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তা এবং গণস্বাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়ন উদ্যোগ’ প্রকল্পের অধীনে এসব বুকশেলফ বিতরণ করা হয়। বুক কর্ণার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ কৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৪টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩১৭ জন এবং মাধ্যমিক পর্যায়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সহ মোট প্রায় ৩হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।

ব্র্যাকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়াতে সহায়ক হবে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

ভেদুরিয়া এডুকেশন ওয়াচ কমিটির সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, বুক কর্ণার স্থাপনের ফলে শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের সুযোগ আরও সহজ হয়েছে।

---

ধনিয়া এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা গেলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের বাইরে পাশাপাশি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পাঠে আগ্রহী করে তুলতেই বুক কর্নার স্থাপন করা হচ্ছে। এসব বুকশেলফে বয়সভিত্তিক উপযোগী বিভিন্ন বই রাখা হবে, যা তাদের স্বশিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বশিক্ষার ক্ষেত্রও আরও বিস্তৃত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩২   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ