চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিংয়ের ফাঁকে আটকে পড়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়াকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ‎শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৪৮নম্বর চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।‎

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন লিডার মো. আবদুল হাইর নেতৃত্বে ড্রাইভার শেখ মিজানুর রহমান এবং ফায়ারফাইটার মো. ইসমাইল হোসেন, মো. মাহাবুব আলম, মো. মাসুদ রানা ও পলাশ চন্দ্র রায় অভিযানে অংশ নেন।

‎উদ্ধারকাজে হাইড্রোলিক পাওয়ার ইউনিট ও হাইড্রোলিক ¯েপ্রডার ব্যবহার করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।‎

‎ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আবদুল হাইর বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি, শিশুটির পা সিঁড়ির রেলিংয়ের ফাঁকে আটকে আছে। পরিস্থিতি বিবেচনায় আমরা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করি এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই।‎

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বেগম জানান, অসাবধানতাবশত সিঁড়ির ফাঁকে শিক্ষার্থীর পা আটকে যায়। প্রাথমিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এসে সফলভাবে শিক্ষার্থীকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৪   ১০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ