দৌলতখানে চরগুমানি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

প্রচ্ছদ » ভোলা সদর » দৌলতখানে চরগুমানি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী চরগুমানি স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎চরগুমানি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মিজানুর রহমান বাহারের সভাপতিত্বে এবং মোঃ রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সেলিম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বাহার বলেন, তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশে গড়ার কারিগর। কেবল ভালো ফল নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমের সংমিশ্রণে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মহাসিন। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রিয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার বিষণèতা থাকলেও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আগামীর স্বপ্ন জয়ের দৃপ্ত প্রত্যয়।

প্রিয় ক্লাসরুম আর খেলার মাঠ ছেড়ে যাওয়ার ক্ষণে শিক্ষার্থীদের মাঝে কিছুটা বিষণèতা থাকলেও, শিক্ষকদের দোয়া আর ভালোবাসা সাথে নিয়ে তারা ফিরবে এক বুক আত্মবিশ্বাস এমনটাই প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৭   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ