চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায়ী সংবর্ধনা

প্রচ্ছদ » ভোলা সদর » চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায়ী সংবর্ধনা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহে আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরকান আহমেদ, শ্রীবাস চন্দ্র দাস, বিশ্বজিৎ চন্দ্র ভক্ত, মো. লোকমান আজাদ, মহিউদ্দিন, আরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম শুভসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে আগামীর পথচলায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, এ বছর বিদ্যালয়টি থেকে ৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিগত বছরগুলোতে শিক্ষার্থীরা সুনামের সঙ্গে এ প্লাসসহ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেছে। সংশ্লিষ্টদের আশা, এবারও সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২০   ৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ