ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

প্রচ্ছদ » লালমোহন » ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মুনাজাতের অনুষ্ঠান করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এম এ জাহের এতে সভাপতিত্ব করেন। ১৭ এপ্রিল জুমাবাদ সকালে মাদরাসার হলরূমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, উপাধ্যক্ষ নিয়াজ মাহমুদ, মুহাদ্দিস মাওলানা নাজমুল হক, অধ্যক্ষ মাওলানা সফিউল্লাহ, কি›েচডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিকল্পনা বিষয়ক স¤পাদক আবুল খায়ের, চেয়ারম্যান আবুল বাশার সেলিম, অভিভাবকের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিকুল্লাহ, শিক্ষক প্রতিনিধি মাওলানা লোকমান হোসাইন, আজিম উদ্দিন খান, ফয়জুল আলম সুমন প্রমুখ।

অধ্যাপক আবু তাইয়্যেবের উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যয়নরতদের থেকে বক্তব্য দেন লালমোহন মডেল একাডেমীর নবম শ্রেণীর ছাত্রী সামিয়া রায়হান সায়মা, পরীক্ষার্থীদের থেকে মানপত্র পাঠ করেন ছালমা আক্তার ও বক্তব্য রাখেন মুহিত আহসান। মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক মাওলানা আব্দুল হক। উল্লেখ্য যে এবছর এই মাদরাসা থেকে প্রথমবারের মতো ২৩ জন শিক্ষার্থী আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫২   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার
লালমোহনে অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ আটক-৩
সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত লালমোহনের সেনা কর্মকর্তার মরদেহ ফিরল হেলিকপ্টারে
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
জেলেনৌকার সদস্য থেকে দক্ষ কারিগর; নিজ চেষ্টায়-প্রচেষ্টায় যেভাবে ভাগ্য বদলালেন ফারুক
লালমোহনে ফরাজগঞ্জে কালাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি
সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪



আর্কাইভ