ভোলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুসন্তান গুরুতর আহত

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুসন্তান গুরুতর আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট।।

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গভীর রাতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শরিফ সরদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী আল আমিনের স্ত্রী। ঘটনার সময় আল আমিন বিদেশে অবস্থান করছিলেন।

হত্যাকাণ্ডের শিকার গৃহবধু পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। একই সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রাণভয়ে শিশুটি মৃত্যুর ভান করে পড়ে থাকায় কোনোমতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা গুরুতর।

এ নৃশংস ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে—“আমরা কোন সমাজে বসবাস করছি?”

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এবিষয় ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৫   ১৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ