ভোলায় দাখিল পরীক্ষা ঘিরে প্রস্তুতি জোরদার, নকল প্রতিরোধে পরিদর্শকদের কঠোর নির্দেশনা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় দাখিল পরীক্ষা ঘিরে প্রস্তুতি জোরদার, নকল প্রতিরোধে পরিদর্শকদের কঠোর নির্দেশনা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল ॥

আসন্ন ২০২৬ সালের দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শকদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সভায় ভোলা-১ কেন্দ্র (কোড: ৫৫৩)-এর হল সচিব আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাঈম বলেন, পরীক্ষাকে স¤পূর্ণ নকলমুক্ত রাখতে কোনো ধরনের শিথিলতা গ্রহণ করা হবে না। তিনি সকল পরিদর্শককে সতর্কতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা ও পরিদর্শকরা বলেন, পরীক্ষার হলের শৃঙ্খলা বজায় রাখা এবং নকল প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তারা আরও জানান, পরীক্ষার পরিবেশ সুন্দর ও স্বস্তিদায়ক রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

আলোচনায় কয়েকজন শিক্ষক পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, প্রতিটি কক্ষে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। কেন্দ্র কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় ভোলা-১ কেন্দ্রের আওতাধীন ২৬টি মাদ্রাসার প্রায় ১৬০-১৬৫ জন শিক্ষক- শিক্ষিকা ও পরীক্ষা পরিদর্শক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোঃ বনি আমিন, মোঃ আব্দুর রহমান, মোঃ মোশারফ হোসেন, ইসরাত জাহান, মোঃ মফিজুল ইসলাম, হাসনাইন আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের দাখিল পরীক্ষায় ভোলা-১ কেন্দ্র দারুল হাদিস কামিল মাদ্রাসায় মোট ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৩৩ জন ছাত্র ও ৪১৩ জন ছাত্রী। এছাড়া ১৭৫ জন আংশিক পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৮৮ জন ছাত্র ও ৮৭ জন ছাত্রী।

সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর তদারকি ও সবার সমন্বিত প্রচেষ্টায় এবারের দাখিল পরীক্ষা একটি নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৩৭   ১১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ