বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



---

আল আমিন।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইনে জুয়া খেলে বসতঘরও জমিজমা বিক্রির প্রায় ৩০ লক্ষাধিক টাকা হারানোর পর দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন মো.ইউসুফ (২৮) নামে এক যুবক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো সিদ্দিক মুন্সির ছেলে মোঃ ইউসুফ দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে অবশেষে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ থেকে ৫ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে আসক্ত হয়ে পড়েছে কয়েক হাজার যুবক, তারা ধীরে ধীরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এদিকে, তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রতিবেশীদের মধ্যে একজন বলেন, ‘দীর্ঘদিন জুয়া খেলে ইউসুফ সবকিছু হারিয়ে হতাশায় ভুগছেন। এখন অনলাইনে জুয়া আর খেলবে না।

ভুক্তভোগী ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। এক পর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি আরো বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

সচেতন মহলের দাবি, অনলাইন জুয়ার কারণে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ইউসুফ মুন্সী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই জুয়ার অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১:২০:৪৭   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ