
মোকাম্মেল মিশু ॥
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। এরই মধ্যে ভোলা জেলার রাজনীতিতে তৃণমূলের জনগণের আস্থা অর্জন করে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি’র মহিলা দলের নেত্রী ‘খালেদা খানম’। তিনি সম্প্রতি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপকূলীয় এই দ্বীপজেলা ভোলার নারীরা ভৌগলিক কারণেই নানাভাবে পিছিয়ে রয়েছে। আর এই পিছিয়ে পড়া অবহেলিত নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ ভোলার নারী নেতৃত্বের আস্থা বিএনপি’র ভোলা মহিলা দলের নেত্রী খালেদা খানম।
বিএনপি’র এই নেত্রী বলেন, তার রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই। শিক্ষাজীবনে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি নেতৃত্বের দক্ষতা অর্জন করেন।
ভোলা জেলা মহিলা দলের পাশাপাশি শিক্ষকতা, শিক্ষক সমিতি, মহিলা ক্রিড়া সংস্থা, জেলা ক্রিড়া সংস্থা, গার্লস গাইড, সমাজসেবা প্রকল্প, কারা পরিদর্শক, আইন সহায়তা কমিটি, জেলা মহিলা সমিতি, মহিলা ক্লাব, ডায়াবেটিস সমিতি ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অসংখ্য জায়গায় তিনি সফল নেতৃত্ব দিয়েছেন। ছোটবেলা থেকেই রাজনীতিতে সক্রিয় থাকা এবং বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দানের মাধ্যমে দক্ষতা অর্জনকে এবার এমপি হয়েও কাজে লাগাতে চান তিনি।
তিনি আরো বলেন,“ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, দায়িত্ববোধ এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা তার। বিশেষ করে নারী সমাজের উন্নয়ন, শিক্ষা ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। দল যদি মনোনয়ন দেয়, তাহলে বিগত দিনের মতো সেই দায়িত্ব যথাযথভাবে পালনের করবেন।”
বাংলাদেশ সময়: ১:২৫:৫৬ ১১৫ বার পঠিত