সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ

প্রচ্ছদ » জেলা » সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



---

আদিল হোসেন তপু ॥

বাংলাশের জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে নিয়ে বিরোধীদল এমনভাবে উপস্থাপন করছে সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখোমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জুলাই সনদকে মানি। আমরা জুলাই-এর প্রত্যাকটা দফাকে সম্মানকরি। জুলাই সনদের ¯পীডটা আমরা সবাই ধারন করবো। একই সাথে আমরা সংবিধানকে সম্মান করবো বলে জানান।

রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এই জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা কিংবা প্রতারনার অভিযোগ করা, সরকারি দলকে “প্রতারনা” করার কথা বলা এটা কঠিন শব্দ। এখান থেকে বিরোধী দলকে সরে আশা উচিত। পরে তিনি সাংবাদিক ভোলার সম্পর্কে বেশ কিছু সুখবর দেন।

এসময় তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু অনুমতিত হয়েছে। সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে।

খুব শীঘ্রই একনেকের মিটিং এটার সিদ্ধান্ত হবে। ব্রীজ হলে ভোলাতে অনেক বিনিয়োগকারীরা আসবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে। জমির দাম বাড়বে। অনেক প্রতিষ্ঠান হবে। আমি যখন সংসদে কথা বলছি তখন কোন রড, সিমেন্টর জন্য দাবি করিনি। এই ব্রীজ আমাদের মৌলিক অধিকার। আমরা ভৌগোলিক কারাগারে বন্ধি। তাই এটা অচিরেই বাস্তবায়ন হবে।

এছাড়াও ভোলা মেডিক্যাল কলেজ সরকার অনুমোদন দিয়েছে। সিটি অবশ্যই ভোলা সদরে নির্মান করা হবে। এমন একটি জায়গায় নির্মিত হবে যেখানে সবার এর সুফল ভোগ করতে পারেন। আপাতত ৪২দিনে ভোলার জন্য দুটি অর্জন নিশ্চিত করার কথা জানান।

নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্ট (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাজিউর রহমানের ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মোতাছিন বিল্লাহ, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভোলার উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মরহুমের বড় ছেলে আন্দালিব রহমান পার্থ বলেন, তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ভোলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি সবার কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছরই তাঁর স্মরণে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।

ভোলার কৃতি সন্তান মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারনে মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ২:০৪:৫৪   ৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ