ভোলায় এক ভারতীয় নাগরিক আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভোলা থেকে আব্দুল মমিন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বসার আলীর ছেলে।

শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়।

আটক মমিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) আত্মগোপনে থাকার উদ্দেশে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি।

লেফটেন্যান্ট মো.আবুল কাশেম আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২:০২:০৪   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ