বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাবেক স্ত্রীর জমি দখল নিতে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুসহ তিন জন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে মারধর করে চার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।

 ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জুথি আক্তার (৩২) আক্তারের সঙ্গে অভিযুক্ত মোঃ ফরহাদের প্রায় ৫ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি তার নামে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান সাবেক স্বামী মো. ফরহাদসহ তার সহযোগীরা।

অভিযোগে বলা হয়, জুথি আক্তার গত ১০ এপ্রিল দুপুরে পঞ্চায়েত বাড়ির পেছনের পৌচ্ছালে পূর্বপরিকল্পীত ভাবে তাকে এলোপাথারি মারধর করা হয়। এক পর্যায়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এতে তার চার হাত-পা ভেঙে যায় বলে দাবি পরিবারের। এসময় তাকে বাচাতে আসলে তার ৫ বছরের মেয়ে সহ তার মা কুলসুম বেগমকে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উদ্ধার বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীর স্বজনরা জানান, জুথি আক্তারের নামে থাকা জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আর বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত না হলে এমন ঘটনা আর ঘটবে।

বাংলাদেশ সময়: ১:৫৪:২৪   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ