ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত

প্রচ্ছদ » জেলা » ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক হিসেবে সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ যায়যায়দিন প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ।

নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬ জন প্রার্থী। প্রেস ক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদের বাকিটিতে একজন মনোনয়নপত্র জমা দিয়েও সেটি প্রত্যাহার করায় সেই পদটিও শূন্য রয়েছে।

---

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভূঁইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

এ ছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

বাংলাদেশ সময়: ১:০৫:০০   ৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ