কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রচ্ছদ » চরফ্যাশন » কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভােলা এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা এর উপ-পরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক, বরিশাল অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো: আলী আজিম শরীফ, বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মুহম্মদ রিয়াজ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সর আহমেদ কমল। অতিথিরা দেশে উৎপাদিত কৃষি পণ্যের বাণিজ্যকরণ, কৃষকদের জন্য কৃষি প্রযুক্তির জ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষির আধুনিকায়নের সাথে কৃষকের সম্পৃক্ততার ক্ষেত্র ও করণীয় তুলে ধরা হয় এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও দেশের বাইরে রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার ছানাউল্লাহ আজম। অনুষ্ঠানে কৃষক, কৃষাণী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৩:৪২:৩৮   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা
চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় চেয়ারম্যান পদে এড. ছিদ্দিক মাতাব্বর, করছেন প্রচারনা
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
দ.আইচায় বাড়ি ফেরার পথে শিক্ষিকার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
শশীভূষণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ



আর্কাইভ