ভোলায় জেলা পুলিশের বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জেলা পুলিশের বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় জেলা পুলিশের ‘বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। বুধবার (৮ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় পুলিশ সুপার মার্চ/২৬ মাসের ভোলা জেলায় কর্মরত অফিসারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।

এসময় বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার, মোঃ মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩৭:৪১   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভোলার শরীফুল
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ