দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দীকা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি মো. আলমগীর মাস্টারসহ প্রমুখ।

এছাড়াও পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী শিক্ষার্থী কৃষক মো. ইমন, কৃষক মো. রাজিব হোসেন, কৃষাণী নুরুন নাহার বক্তব্য দেন।

এসময় বক্তারা আরও বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, অধিক ফলন উৎপাদন, কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি সমৃদ্ধ ফলজ উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। কংগ্রেস স্কুলে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের অভিজ্ঞতার বিনিময় ও সমস্যা সমাধানে একে অপরের সহযোগী ভূমিকা পালন করে। টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের জ্ঞানকে আরো প্রসারিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই।

এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১:৩৭:০১   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত
বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
দৌলতখানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২
দৌলতখানে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
দৌলতখানে বিএনপি কার্যালয়ে আগুন
দৌলতখান উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
দৌলতখানে ৫০ টির বেশি ফল গাছ কেটে বাগান দখল করার চেষ্টা
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতখানে সাংবাদিকদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা



আর্কাইভ