খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

প্রচ্ছদ » আন্তর্জাতিক » খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



---

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন পালিত হচ্ছে বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

ইরানে কারও মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহলাম বা চল্লিশা বলা হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি।

এদিকে কাকতালীয়ভাবে আলি খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান ১০ দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে, ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান।

বাংলাদেশ সময়: ১২:৫০:১০   ৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’



আর্কাইভ