ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের

প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



---

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরান জানিয়েছে, তাদের দেওয়া ১০ দফা প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্র ‘নীতিগতভাবে’ সম্মতি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বুধবার ভোরে এ তথ্য প্রকাশ করে।

এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, প্রস্তাবটি একটি সম্ভাব্য বড় চুক্তির আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। তবে এর সব দিক এখনো প্রকাশ করা হয়নি।

প্রস্তাবের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি। এছাড়া যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক সংস্থাগুলোর ইরানবিরোধী প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাসের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরান স্পষ্ট করেছে, এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। তাদের শর্তগুলো পূরণ ও বিস্তারিত সমঝোতা চূড়ান্ত হলেই কেবল একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার সময় ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা হবে।

পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদ-এ দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা প্রাথমিকভাবে দুই সপ্তাহ চলবে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। তিনি ইরানের প্রস্তাবকে আলোচনার জন্য ‘কার্যকর ভিত্তি’ হিসেবেও উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১২:০৯:১৪   ৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’



আর্কাইভ