ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আরিফ জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন এলাকার অ্যাপোলা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে পানি আনতে ভবনের নিচে যান। এসময় অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেবেন বলে হাসপাতালের তৃতীয় তলায় নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন।

এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ওই নারী একটি মারামারির ঘটনায় আহত হয়ে ২-৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আজকের ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত যুবককে পুলিশে দেওয়া হয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে আমরা থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১:১৫:০৬   ২৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ