জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা

প্রচ্ছদ » আইন ও আদালত » জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

জামিনে মুক্ত হয়ে টানা দু’দিনের দুঃখ কষ্টের কথা জানালেন ভোলা পৌর জামায়াতের নারী কর্মী সাওদা সুমি। তিনি বলেন, “অসুস্থ দুটো ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে ছিলাম। আমি চাই সামনের দিনগুলোতে যেনো আমাদের এ কষ্ট সহ্য করতে না হয়।”

সাওদা সুমি বলেন, “এ কষ্ট পাওয়ার জন্য আমরা এ সরকারকে নির্বাচিত করিনি। আমি জনগনের কথা বলেছি, আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক। আমাদের মত করে আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই।”

তিনি আরও বলেন, “আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য এ কাজ করতে যাব না। আমি দেশকে ভালবেসে এ কাজ করেছি, আমার জনগণের জন্য করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে আমার কথা শুনতে বাধ্য করিনি, বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে।”

তিনি আরও বলেন, “গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে। এতগুলো মানুষ অন্ধ হলো, পক্সগু হলো তাদের ত্যাগের বিনিময় আমরা যদি চুপ করে থাকি, তাহলে কি লাভ হলো আমাদের। মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতেই এদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এতো রক্ত দিয়েছে।”

উল্লেখ, ফেজবুকে রাষ্ট্র ও রাষ্ট্রের সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গেল রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে জামায়াতে ইসলামির মহিলাকর্মী বিবি সাওদা কে গ্রেপ্তার করে পুলিশ। পরে দন্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর আজ মঙ্গলবার আসামী পক্ষের আইনজীবী ও জিয়ারু পক্ষের আইনজীবীর দীর্ঘ এক শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৪   ৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
হাসিনার মৃত্যুদণ্ড
ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০



আর্কাইভ