জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রচ্ছদ » ভোলা সদর » জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ইলিশা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং স্বাস্থ্যবিষয়ক বার্তা প্রচার।

ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণের সচেতনতা বাড়ানো অপরিহার্য। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞান বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এতে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্য, কারিগরি কর্মকর্তা ও সহকারী কারিগরি কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সংশ্লিষ্ট সিএনএসপিরা।

এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ২১:১২:২৪   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ



আর্কাইভ