ভোলায় ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ গ্রেফতার ১

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ গ্রেফতার ১
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ সোমবার ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে জেলার সদর থানার চটকিমারা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় ভোলা কোস্ট গার্ড বেইস। অভিযানে ওই এলাকা থেকে একটি স্টিল বডি বোট যোগে অবৈধভাবে পরিবহনকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ১ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা তেল সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা ‎আদায় করে তাকে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:১০:৫৭   ১৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ