বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চাঁন মিয়া (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টবগী এলাকার বাসিন্দা চাঁন মিয়া দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছেন। একই এলাকার কামাল, মজিবল হক, জাহাঙ্গীর, জিহাদসহ কয়েকজনের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এর আগেও বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা মীমাংসা করে দেয়। তবে কিছুদিন শান্ত থাকার পর পুনরায় অভিযুক্তরা জমি দখলের চেষ্টা শুরু করে। এ ঘটনায় তিনি ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে।

চাঁন মিয়া আরও অভিযোগ করেন, গত ২ এপ্রিল সকাল ১০টার দিকে অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে। তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করে এবং তাকে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কামাল পিতা সাহাজল জানান,এ জমি আমাদের দখলে আমারা ঘর উত্তোলন করছি, আমার বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে পুলিশ আইন অনুযায়ী ব্যাবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ২১:১০:২১   ৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ