লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দান বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালমা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বালা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে থাকা দান বাক্সটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে খোলা হয়নি। সোমবার গভীর রাতে অজ্ঞাত চোর বা চোরের দল মন্দিরের দরজা ভেঙে দান বাক্সটি চুরি করে নিয়ে যায়। তাদের ধারণা, দান বাক্সে প্রায় লক্ষাধিক টাকা জমা ছিল।

স্থানীয় বাসিন্দা আরতি রানী জানান, ভোরবেলায় ফুল তুলতে এসে তিনি মন্দিরের দরজা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন দান বাক্সটি নেই। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দান বাক্সের খোঁজ শুরু করেন।

স্থানীয় স্বর্ণকুমার বালা জানান, প্রতিদিনের মতো সুপারি গাছ ঝরে পড়া খোল খুজতে আনুমানিক সকাল ৭টার দিকে পাশ্ববর্তী ফাহাদ হাওলাদারের সুপারি বাগানে গেলে সেখানে চুরি হওয়া দান বাক্সটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাক্সের ভেতরে কিছু খুচরা পাঁচ টাকা ও দুই টাকার কয়েন ছিল।

পরে স্থানীয়রা বিষয়টি লালমোহন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দান বাক্সে থাকা খুচরা টাকা গণনা করে ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০:১৮:০৭   ৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ