
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের সদুরচর এলাকায় ২৫০ জন অসহায় দুস্থ্য ও শিশুদের বিমামূলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে কোস্টগার্ড। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যান্ত কোস্টগার্ড এ চিকিৎনা সেবা দেয়।
এছাড়াও, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা, বিভিন্ন ভাইরাস প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। কোস্টগার্ড আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিু আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৮ ৫৩ বার পঠিত