বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: ব্যারিস্টার পার্থ

প্রচ্ছদ » জাতীয় » কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: ব্যারিস্টার পার্থ
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট।।

সংসদে বিরোধীদলের সমালোচনা করে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই।

রোববার (৫ এপ্রিল) সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে (সরকারপক্ষ) জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। ‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।

এ সময় তিনি দাবি করেন, আমরা গণভোট মানি। এ কারণেই হ্যাঁ ভোট দিয়েছি।

বিরোধীদল জুলাইয়ের টেন্ডার নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই। তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে।

এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা গ্যালারিতে থাকা জুলাই যোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন উল্লেখ করে পার্থ বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলতে হবে।

তবে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২৯   ৬২ বার পঠিত