লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার লালমোহনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাস ভবনের সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। এসময় তারা বিভিন্ন রকম শ্লোগান দেন। রবিবার (৫ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ছড়িয়ে পরে।

এরআগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লালমোহন উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পেট্রল পা¤পগুলোকে রাত ১২টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা থাকায় অনেক মোটরসাইকেল চালক তেল পাননি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চালকদের মধ্যে।

একপর্যায়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, যাঁদের মোটরসাইকেলের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁরাই অন্যায়ভাবে এ কাজ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করে সেখান থেকে সরিয়ে দেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকেরা জ্বালানি তেল দাবি করছিলেন। কিন্তু লাইসেন্স ছাড়া তাঁদের তেল দিলে সেটার কোনো বৈধতা থাকে না। তাই তাঁদের নিষেধ করা হলে হট্টগোল করেন। পরে অতিরিক্ত পুলিশ আসলে তাঁরা সেখান থেকে চলে যান।

বাংলাদেশ সময়: ০:১৩:৪৩   ৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ