বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত

প্রচ্ছদ » অপরাধ » বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



---

ইয়াছিনুল ঈমন ॥

ভোলার দৌলতখানে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

পুলিশ জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানির ভয়ে গোপনে গর্ভপাত করান ইউসুফ। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করেন। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০:১২:৫২   ৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ